বইয়ের তাক শুধু বই রাখার জন্য নয়, আজকাল ঘরের সৌন্দর্য বর্ধনেও ব্যবহার করা হচ্ছে। নান্দনিক ডিজাইনের বুকশেলফ ঘরে আভিজাত্যের ছোঁয়া এনে দিতে পারে। অন্যান্য আসবাবের মতো বইয়ের তাকেও নতুনত্ব আনা হচ্ছে। বাজারে এখন বিভিন্ন ডিজাইন, আকার ও রঙের বুকশেলফ পাওয়া যাচ্ছে। চাইলেই আপনি অল্প দামে এসব নান্দনিক ডিজাইনের শেলফ কিনে আনতে পারেন। তবে কোথায় কোন ধরনের শেলফ ব্যবহার করবেন, সে বিষয়ে যথেষ্ট ধারণা থাকতে হবে। কারণ এর মধ্য দিয়ে আপনার রুচি ও সৃজনশীলতার বিষয়টি ফুটে উঠবে। কোথায়, কী ধরনের শেলফ ব্যবহার করলে ভালো লাগবে, সেটা নিয়েই আমাদের আজকের আয়োজন...
শোয়ার ঘর, হলরুম, খাবার ঘর বা বাড়িতে অফিস কক্ষে ব্যবহারের জন্য কাঠ ও রডের সংমিশ্রণে তৈরি চার স্তরের হালকা ডিজাইনের বুকশেলফ কিনতে পারেন। হালকা ডিজাইনের হলেও এগুলো বেশ নান্দনিক। শেলফের উচ্চতা ৫৫ ইঞ্চি, প্রশস্ত ৪১ দশমিক ৩ ইঞ্চি ও গভীরতা ১২ দশমিক ৭ ইঞ্চি দেখে নিতে পারেন।
একই ডিজাইনের পাঁচ স্তরবিশিষ্ট শেলফও ঘরে রাখতে পারেন। এ শেলফগুলোর ফ্রেম লোহা ও তাকগুলো কাঠ দিয়ে তৈরি। এগুলো টেকসই। বই রাখার পাশাপাশি ছবির ফ্রেম, ক্রেস্ট, বিভিন্ন ডিজাইনের বক্স সাজিয়ে রাখার জন্য শেলফগুলো বেশ ভালো। বেশি তাক থাকার কারণে অনেক জিনিস রাখার সুবিধা রয়েছে।
আরেক ধরনের শেলফ রয়েছে, এগুলো দেখতে অনেকটা মই আকৃতির। সাধারণ ডিজাইনের এ শেলফগুলো তাদের নান্দনিকতার জন্য বেশ পরিচিত। এতে চারটি তাক রয়েছে। একেকটি তাক একেক ধরনের জিনিস রাখার কাজে ব্যবহার করতে পারবেন। শেলফগুলোর উপরের দিক একটু সরু আর নিচের দিক বেশ প্রশস্ত। শেলফের নিচের অংশের পেছনে লোহার ক্রসবার রয়েছে। এটি মূলত শেলফের ডিজাইন।
গাছ আকৃতির শেলফগুলোও বেশ জনপ্রিয়। শেলফগুলো নির্দিষ্ট ডিজাইনের হয়ে থাকে। বই সংরক্ষণের জন্য এ ধরনের শেলফ খুব ভালো। গাছের শাখার মতো ডিজাইন রয়েছে। ফলে একেকটি স্তরে একেক ধরনের বই সাজিয়ে রাখা যায়। বই ছাড়াও ম্যাগাজিন, সিডি—এ ধরনের সমান্তরাল জিনিস শেলফে রাখতে পারেন। শেলফগুলো চোখে পড়ার মতো। এগুলো সহজেই অন্যের দৃষ্টি আকর্ষণ করে। ঘরের এক কর্নারে শেলফগুলো রাখতে পারেন। ছোট ঘরে সাজিয়ে রাখার জন্য এ ধরনের শেলফ বেশ ভালো।
আপনি যদি ঘরে ক্ল্যাসিক ভাব নিয়ে আসতে চান, তাহলে কাঠের তৈরি এক ধরনের শেলফ ব্যবহার করতে পারেন। এ শেলফগুলো দেখতে অনেকটা আলমারির মতো। পাঁচ স্তরবিশিষ্ট শেলফগুলো বেশ মজবুত এবং হালকা ডিজাইনের। শেলফগুলোয় একই সঙ্গে আধুনিক ও ট্র্যাডিশনাল ভাব রয়েছে। দৈর্ঘ্যে ৩৪ দশমিক ২৮ ইঞ্চি, প্রস্থে ১৩ দশমিক ২৩ ইঞ্চি এবং ৬৯ দশমিক ৭৪ ইঞ্চি দেখে কিনতে পারেন।
‘এস’ আকৃতির শেলফগুলোও ঘরের সৌন্দর্য বৃদ্ধির জন্য দারুণ। এ বুকশেলফ ছয় স্তরবিশিষ্ট হয়ে থাকে। ইউনিক ডিজাইনের ও লম্বাকৃতির শেলফগুলো আপনি শোয়ার ঘর, অফিস, খাবার ঘর এমনকি রান্নাঘরেও ব্যবহার করতে পারেন। ঘরের এক কর্নারেও রাখতে পারেন। এগুলো খুবই দৃষ্টি আকর্ষণীয়।
শেলফ ব্যবহারের ক্ষেত্রে আরেকটু নতুনত্ব আনতে চাইলে





