বণিক বার্তা নবম বর্ষপূর্তি ও ১০ বছরের দিকে যাচ্ছে। আমি তাদের অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন ও ধন্যবাদ জানাতে চাই। আমি সবসময় বলে এসেছি যে আমাদের দেশে ভালো অর্থনৈতিক খবরের কাগজ খুবই কম—ইংরেজি ও বাংলা দুটোতেই। সেখানে আমি মনে করি, বণিক বার্তা অর্থনৈতিক খবরের কাগজ ও অর্থনৈতিক মিডিয়া হিসেবে এতদিন ধরে খুবই ভালো কাজ করে এসেছে। বণিক বার্তার কন্ট্রিবিউশন, তাদের যে অ্যানালিসিস, তাদের যে নিউজ কাভারেজ—প্রকৃত অর্থেই চমত্কার, খুবই ভালো। আন্তর্জাতিক মানে তারা কাজ করছে। আমি তাদের আবারো অভিনন্দন জানাই ও আশা রাখি যে আগামী ১০ বছরও গত নয় বছর যেভাবে তারা কাজ করে এসেছে, আগামীতেও ঠিক সেভাবেই কাজ করে যাবে এবং দেশের অর্থনীতিতে তাদের যে কন্ট্রিবিউশনটি, সেটি তারা অব্যাহত রাখবে।