‘বণিক বার্তা’র নয় বছর পূর্তি এবং দশ বছরের যাত্রাকে অভিনন্দন জানাই। গত নয় বছরে ব্যবসা বাণিজ্য সংক্রান্ত এ জাতীয় দৈনিকটি যেভাবে পাঠক মন জয় করেছে তা প্রশংসনীয় এবং অনুকরণীয়। 

ব্যবসা সংক্রান্ত মূল ক্ষেত্রের সাথে অবিচার না করেও বিষয়ের ব্যাপকতায় পত্রিকাটির পাঠকদের মন জয় করতে সহায়ক হয়েছে বলে মনে করি। স্বল্প সময়ের মাঝে ভূমিকা বিবেচনায় ‘বণিক বার্তা’ বেশ দক্ষতার সাথে জনমতের বিশ্লেষণ ও অভিমত নীতিনির্ধারকদের কাছে পৌঁছাতে সক্ষম হচ্ছে। এ পত্রিকাটি ব্যাংকিং সংক্রান্ত  আমার অভিমত ও বিশ্লেষণ পাঠকদের কাছে পৌঁছানোর ক্ষেত্রে সুযোগ তৈরি করে দিয়েছে। 

পত্রিকাটির সম্পাদনার ক্ষেত্রে মুন্সিয়ানা এবং নতুনত্ব চোখে পড়ে। সবচেয়ে বড় কথা, পত্রিকাটি পাঠকের হাতের নাগালের পাশাপাশি তাদের আস্থার জায়গাটিতেও পৌঁছাতে সক্ষম হয়েছে।

‘বণিক বার্তা’র উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি।

ড. শাহ মো. আহসান হাবীব
অধ্যাপক ও পরিচালক (প্রশিক্ষণ), বিআইবিএম