ব্যবসা ও অর্থনীতি সম্পর্কিত বাংলায় একটি দৈনিকের দেশে খুব প্রয়োজন ছিল। ২০১১ সালে বণিক বার্তা সেই চাহিদা পূরণে এগিয়ে আসে। গবেষণামূলক প্রতিবেদন, সুলেখনী, মতামত ও বস্তুনিষ্ঠতার কারণে পাঠকের মনে গ্রহণযোগ্যতা পেয়েছে বণিক বার্তা। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের অংশীদারে পরিণত হয়েছে বণিক বার্তা। দেশের প্রথম সারির দৈনিকটি আজ নয় বছর শেষ করে দশ বছরে পদার্পণ করতে যাচ্ছে। প্রতিষ্ঠানটির সম্পাদকসহ সবাইকেই কৃষি মন্ত্রণালয়ের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।
ব্যবসা ও অর্থনীতি নিয়ে প্রতিবেদন উপস্থাপন করলেও পত্রিকাটিতে কৃষি খাতের একটি বিশেষ অবস্থান রয়েছে। কৃষি খাতের তথ্যের বিশ্লেষণ আমাদের নীতি পরিকল্পনায় সহযোগিতা করে। আবার আগাম পূর্বাভাস আমাদের সতর্ক অবস্থানে নিতেও সহায়তা করে। চাল উৎপাদনে বাংলাদেশ তৃতীয় হতে যাচ্ছে, সেটিও বণিক বার্তা দেশবাসীকে প্রথম জানিয়েছে। গ্রামীণ অর্থনীতি ও কৃষির বিষয়ে আরো গবেষণা প্রতিবেদন, বিশ্লেষণ ও মতামত প্রত্যাশা করি। জয় বাংলা জয় বঙ্গবন্ধু।





