কভিড-১৯-এর কারণে বৈশ্বিক ও দেশের অর্থনীতি বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত। আমাদের বিভিন্ন শিল্প ও সেবা আজকে বিপর্যয়ের সম্মুখীন। এ মুহূর্তে অর্থনীতি একটি মন্দা পরিস্থিতি পার করছে, যার প্রভাবে আমাদের অর্থবাজার ও পুঁজিবাজার কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। তবে আমি আশাবাদী, আমাদের যে সুযোগগুলো রয়েছে, সেগুলো কাজে লাগিয়ে বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবেলা করে অর্থনীতি আগের সেই গতি ফিরে পাবে। বণিক বার্তার সঙ্গে আমার সম্কর্ক অনেক দিনের। আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ডিনের দায়িত্ব নিই, তখন থেকে সম্কর্কটি আরো নিবিড় হয়েছে। তাদের কার্যক্রমের মধ্যে বেশকিছু নৈতিক ও আচরণগত ব্যতিক্রম লক্ষ করেছি। বণিক বার্তা ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর নন-ফিকশন বইমেলার মতো একটি ব্যতিক্রমধর্মী আয়োজন করে আসছে। বিভিন্ন ধরনের খবর, বিশ্লেষণ, গঠনমূলক সমালোচনা ও দিকনির্দেশনার মাধ্যমে বণিক বার্তা দেশের অর্থনীতি বিনির্মাণে ভূমিকা রেখে চলেছে। বণিক বার্তার প্রতিষ্ঠাবার্ষিকীতে আমার শুভকামনা রইল।