বণিক বার্তা এখন কভিড-১৯ নিয়ে বেশি মনোযোগী। এ-সংক্রান্ত খবর বেশি পরিবেশন করছে। সময়ের ইস্যুগুলো অবশ্যই তুলে ধরতে হবে। তবে দীর্ঘমেয়াদি ইস্যুগুলোও ভুললে চলবে না। বণিক বার্তায় সাম্ক্রতিক সময়ে পরিবেশের ওপর একটা ফোকাস এসেছে। করোনাভাইরাস মহামারী অনেকটা পরিবেশগত সংকটও। বেশির ভাগ কাগজে খুব সাম্ক্রতিক ইস্যুগুলো লিড হিসেবে আসে। এখন যেমন করোনা সংক্রমণসংক্রান্ত নিউজ আসছে। অবশ্যই এগুলো আসতে হবে। কিন্তু শুধু এগুলোয় নজর দিলে অনেক গুরুত্বপূর্ণ ইস্যু ধামাচাপা পড়ে যায়। সেদিক থেকে বণিক বার্তা কিছুটা ব্যতিক্রম। সম্কাদকীয় পাতায় যে নিবন্ধগুলো থাকে, সেগুলো একেবারে সাধারণ না হয়ে সুনির্দিষ্ট বিষয়ভিত্তিক হলে ভালো। তবে আমি দেখেছি, অর্থনীতিবিষয়ক নিবন্ধগুলো সাধারণত সুনির্দিষ্ট বিষয়ের হয়। এখানে আমার মনে হয় অর্থনীতি ছাড়াও অন্য বিষয়গুলো সংযোজন করা জরুরি। বণিক বার্তায় অর্থনীতিকে নিশ্চয় গুরুত্ব দিতে হবে। সঙ্গে সঙ্গে সামাজিক উন্নয়ন সম্কর্কিত বিষয়গুলো তুলে ধরা এবং বিভিন্ন বিষয়ে জনসচেতনতা বাড়ানোর কাজটিও করতে হবে।