বণিক বার্তা ব্যবসা খাতভিত্তিক হওয়া সত্ত্বেও শিক্ষা, স্বাস্থ্য, রাজনীতিসহ জনস্বার্থসংশ্লিষ্ট সংবাদগুলো গুরুত্বসহকারে প্রকাশ করে। বিশেষ করে শিক্ষা খাত নিয়ে পত্রিকাটির বেশ আগ্রহ রয়েছে। সংবাদ প্রকাশের বাইরেও সামাজিক উন্নয়নমূলক কাজেও পত্রিকাটির প্রশংসনীয় উদ্যোগ রয়েছে। বণিক বার্তা কয়েক বছর ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নন-ফিকশন বইমেলার আয়োজন করে আসছে। একজন শিক্ষক হিসেবে এ বিষয়টি আমাকে অনুপ্রাণিত করে। সংবাদ পরিবেশনের মাধ্যমে পত্রিকাটি দেশের উন্নয়ন অগ্রযাত্রায় উত্সাহ জোগাবে, এটাই প্রত্যাশা। বণিক বার্তার নবম প্রতিষ্ঠাবার্ষিকী ও দশম বর্ষে পদার্পণ উপলক্ষে সম্কাদক, প্রতিবেদক, কলাকুশলী, পাঠক ও সব শুভানুধ্যায়ীর শুভেচ্ছা ও অভিনন্দন।
বণিক বার্তা ব্যবসা খাতভিত্তিক হওয়া সত্ত্বেও শিক্ষা, স্বাস্থ্য, রাজনীতিসহ জনস্বার্থসংশ্লিষ্ট সংবাদগুলো গুরুত্বসহকারে প্রকাশ করে। বিশেষ করে শিক্ষা খাত নিয়ে পত্রিকাটির বেশ আগ্রহ রয়েছে। সংবাদ প্রকাশের বাইরেও সামাজিক উন্নয়নমূলক কাজেও পত্রিকাটির প্রশংসনীয় উদ্যোগ রয়েছে।





