বাংলাদেশের সাংবাদিকতা জগতে বণিক বার্তা ১০ বছরের পদযাত্রায় যে অবস্থান তৈরি করতে পেরেছে, সেজন্য তাদের অভিনন্দন জানাতে হয়। নভেল করোনাভাইরাস মহামারীর কারণে বর্তমান পরিস্থিতি অনেক জটিল হয়ে গেছে। বিশ্ব পরিস্থিতির মতোই দেশের মধ্যেও পরিস্থিতি কম জটিল নয়। এ অবস্থায় সংবাদমাধ্যম নানা কিছুর সম্মুখীন হতে পারে। যেমন রিপোর্টিং করতে গিয়ে অনেক সময় ভুল বোঝাবুঝি হয়, তাছাড়া যারা রিপোর্ট করতে যান, তারা অনেক সময় ঝুঁকি ও শঙ্কার মধ্যে পড়েন। ব্যক্তিগত সুরক্ষা ছাড়াও তথ্য-উপাত্তের জগতে অনেক ধরনের জটিলতা তৈরির একটা কারণ হচ্ছে বর্তমান পরিস্থিতি সম্কর্কে আমরা অনেক কিছু জানি না। আমরা যেটুকু জানি এ সংক্রমণ সম্কর্কে এবং এর প্রভাব সম্কর্কে, তা মেডিকেল ইমপ্যাক্ট হোক, অর্থনীতির ওপর প্রভাব হোক কিংবা সমাজের ওপর, অনুমানের ওপর নির্ভর করে আমাদের অগ্রসর হতে হচ্ছে। উপযুক্ত তথ্যের ওপর ভিত্তি করে তা বিশ্লেষণপূর্বক সংবাদ তৈরি ও নীতিনির্ধারণ আমাদের করতে হবে।
বাংলাদেশের সাংবাদিকতা জগতে বণিক বার্তা ১০ বছরের পদযাত্রায় যে অবস্থান তৈরি করতে পেরেছে, সেজন্য তাদের অভিনন্দন জানাতে হয়। নভেল করোনাভাইরাস মহামারীর কারণে বর্তমান পরিস্থিতি অনেক জটিল হয়ে গেছে। বিশ্ব পরিস্থিতির মতোই দেশের মধ্যেও পরিস্থিতি কম জটিল নয়।





