বণিক বার্তা বাংলাদেশের অর্থনৈতিক সাংবাদিকতার ক্ষেত্রে সবচেয়ে অগ্রগণ্য দৈনিক পত্রিকা। অর্থনীতির চলমান ঘটনাপ্রবাহের বিষয়ে শুধু তথ্য উপস্থাপনই নয়, নানা বিশ্লেষণধর্মী প্রতিবেদনও পত্রিকাটির সংবাদ পরিবেশনকে সমৃদ্ধ করে। অনেক অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের মাধ্যমে সাহসী সাংবাদিকতার পরিচয়ও মেলে। এতে প্রকাশিত হালনাগাদ বিস্তারিত অর্থনৈতিক পরিসংখ্যান অর্থনীতির গতি-প্রকৃতি বোঝার জন্য সহায়ক। পত্রিকাটির কলাম লেখকদের মধ্যে অনেকেই দেশের প্রতিষ্ঠিত অর্থনীতিবিদ। তারা গবেষণালব্ধ জ্ঞানকে সংবাদপত্রের উপযোগী করে লিখতে যে আগ্রহী হন, তাতে একদিকে যেমন পত্রিকাটি সম্বন্ধে তাদের মূল্যায়ন প্রতিফলিত হয়, অন্যদিকে পাঠকরাও অর্থনীতির বিশ্লেষণ সহজবোধ্য ভাষায় পড়ার সুযোগ পান। বণিক বার্তার জন্মবার্ষিকীতে পত্রিকাটির উত্তরোত্তর সফলতা কামনা করছি।