অর্থনীতি ও ব্যবসা সংক্রান্ত বিষয় নিয়ে শুরু করা দেশের প্রথম সারির দৈনিকটি আজ নয় বছর শেষ করে দশ বছরে পদার্পণ করতে যাচ্ছে। প্রতিষ্ঠানটির সঙ্গে সংশ্লিষ্ট সকলকেই আমি শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।
যে উদ্দেশ্য নিয়ে যাত্রা শুরু করেছিল সেই লক্ষ্য থেকে এতটুকু পরিমান বিচ্যুত হয়নি বণিক বার্তা। অর্থনীতি ও আর্থসামাজিক খাতের নানান বিষয়ের প্রতিবেদন, বিশ্লেষণ, অনুসন্ধান ও মতামত প্রকাশের মাধ্যমে তার স্বকীয়তা ধরে রেখেছে। দেশের বাছাইকৃত পাঠকের জন্য যাত্রা শুরু করা প্রথম সারির দৈনিকটি এখন সব মানুষের মন জয় করতে সক্ষম হয়েছে। সার্থকভাবেই পত্রিকাটি আলাদাভাবে পাঠকের কাছে গ্রহণযোগ্যতা পেয়েছে।
নিজস্বতা, স্বকীয়তা ও মানের মাধ্যমে আরো এগিয়ে যাবে বণিক বার্তা। সামনের দিনগুলোতে আমি প্রতিষ্ঠানটির সমৃদ্ধি কামনা করছি। বণিক বার্তার উন্নয়নের প্রবৃদ্ধি আরো টেকসই হোক। জয় বাংলা জয় বঙ্গবন্ধু
আ হ ম মুস্তফা কামাল
মাননীয় মন্ত্রী, অর্থমন্ত্রণালয়





