বণিক বার্তা হলো বাংলাদেশের প্রথম বিজনেস ফোকাসড বাংলা দৈনিক। এর আগে বাংলায় এ ধরনের পত্রিকা ছিল না। এখনো নেই। সেই হিসেবে দৈনিকটি একটি বিশেষ ভূমিকা পালন করছে। আমি বলব, বণিক বার্তার যে তথ্য পরিবেশন তা বেশ তথ্যবহুল। আমি এটা সবসময়ই দেখি। এর অনেকগুলো দিক আছে। কাগজটি দেশীয় পরিস্থিতিটিও বিশ্লেষণ করে। আন্তর্জাতিক পরিস্থিতিও বিশ্লেষণ করে। বিশেষ বিশেষ সময়ে ঐতিহাসিক কিছু তথ্যও নিয়ে আসে প্রবন্ধের মাধ্যমে। আমি আশা করব, বণিক বার্তা বাংলাদেশের প্রেক্ষাপটে যতদূর সম্ভব নিরপেক্ষভাবে কাজ করবে; বস্তুনিষ্ঠভাবে সংবাদ পরিবেশন অব্যাহত রাখবে। আর আমাদের অর্থনীতির হালচালের সত্যিকারের চিত্র জনগণ ও সরকারের উদ্দেশ্যে তুলে ধরবে। আগামী দিনগুলোয় বণিক বার্তাকে আরো প্রসারিতভাবে দেখতে চাই। আশা করি, আরো ভালোভাবে তাদের কাজগুলো সম্কাদন করতে পারবে। সম্কাদকীয় ও সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আরো প্রযুক্তির ব্যবহার ও দক্ষতা নিয়ে পাঠকদের মন জয়ে সচেষ্ট থাকবে।