দশম বছরে পদার্পণ উপলক্ষে বণিক বার্তাকে অভিনন্দন জানাই। বণিক বার্তা নয় বছর ধরে দেশের বাণিজ্য, অর্থনীতি ও পররাষ্ট্রনীতির ওপর বহু আলাপ-আলোচনা করেছে, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করেছে। আগামীতেও এগুলোর ওপর অনেক জোর দেয়া প্রয়োজন। এজন্যই প্রয়োজন যে কভিড-১৯ বিশ্ব অর্থনীতিকে একটি বড় ধাক্কা দিয়েছে। বিভিন্ন দেশে বহু লোকের চাকরি চলে যাচ্ছে। আমাদের দেশেও বড় একটা ধাক্কা আসবে। সেই ধাক্কা আমাদের রফতানির ক্ষেত্রে এরই মধ্যে এসেছে। আমাদের রেমিট্যান্সের ক্ষেত্রেও ধাক্কা আসবে। আমাদের কর্মসংস্থান সৃষ্টি, চাকরির নিশ্চয়তা প্রদানসহ একাধিক ক্ষেত্রে যথেষ্ট সমস্যা সৃষ্টি হবে। যখন কোনো সমস্যা আসে তখন নতুন সুযোগ ও সম্ভাবনাও দেখা দেয়। কোন কোন ক্ষেত্রে আমরা সেই সম্ভাবনাগুলো কাজে লাগাতে পারব, কী করলে আমাদের অর্থনীতির এ গতিধারা এশিয়া প্যাসিফিকের দেশগুলোর মধ্যে সর্বোচ্চে ধরে রাখতে পারব, সে সম্কর্কে বণিক বার্তা তথ্যমূলক গবেষণা প্রকাশ করবে বলে আশা করছি।
দশম বছরে পদার্পণ উপলক্ষে বণিক বার্তাকে অভিনন্দন জানাই। বণিক বার্তা নয় বছর ধরে দেশের বাণিজ্য, অর্থনীতি ও পররাষ্ট্রনীতির ওপর বহু আলাপ-আলোচনা করেছে, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করেছে। আগামীতেও এগুলোর ওপর অনেক জোর দেয়া প্রয়োজন।





