অর্থনীতি ও ব্যবসা সংক্রান্ত বিষয় নিয়ে প্রকাশিত দেশের প্রথম সারির পত্রিকা দৈনিক বণিক বার্তা নয় বছর ফেরিয়ে দশ বছরে পদার্পণ করেছে জেনে আমি আনন্দিত। দশম প্রতিষ্ঠাবার্ষিকীর এই শুভক্ষণে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের পক্ষ থেকে পত্রিকাটির সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদসহ সকল পাঠক, শুভানুধ্যায়ী, সাংবাদিক ও সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।
জনপ্রিয় এই সংবাদপত্রটিকে গত ৯ (নয়) বছরে বাংলাদেশের কৃষি তথা রাইস সেক্টরের অকৃত্রিম বন্ধু হিসেবে পেয়েছি। তাই প্রতিষ্ঠাবার্ষিকীতে বণিক বার্তা টিমের জন্য রইল নিরন্তর শুভকামনা।
আশা করি, বণিক বার্তা বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সমুন্নত রাখবে।শুভ হোক আগামীর পথচলা।
ড. মো. শাহজাহান কবীর
মহাপরিচালক, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি)





