বণিক বার্তার দশম প্রতিষ্ঠাবার্ষিকীতে অভিনন্দন। তারা সমাজের জন্য, রাষ্ট্রের জন্য অনেক ভালো কাজ করে যাচ্ছে। কিন্তু এখন যে সময়ের মধ্য দিয়ে আমরা যাচ্ছি, তা মোকাবেলায় আগের তুলনায় আরো সাহসী ও বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে। করোনা সারা বিশ্বকে বিপর্যস্ত করেছে, বাংলাদেশকেও করছে। এক একটা দেশ এক এক ধরনের নীতিকৌশল নিয়েছে। আমাদের দেশের বিভিন্ন জায়গায় ভাইরাসটি ছড়িয়ে গেছে। সরকার একটা ভালো কাজ করেছে, কিছু কিছু এলাকাকে রেড জোন হিসেবে চিহ্নিত করে দিয়েছে। এখন সময় এসেছে ঢাকা, নায়ারণগঞ্জ, গাজীপুর, চট্টগ্রাম ও সিলেট এ পাঁচটি জায়গায় সান্ধ্য আইন কার্যকর করার, কারফিউর ঘোষণা দিতে হবে। মানুষ কিন্তু লকডাউন চেনে না, তাই তাদের কারফিউর মাধ্যমে ঘরে নিয়ে যেতে হবে। এখানে মিডিয়ারও কিছু ভূমিকা রয়েছে। যথাযথভাবে বিশ্লেষণপূর্বক বিভিন্ন বিষয় তাদের তুলে ধরতে হবে। আমরা বেশ কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছি। আগামীতেও বণিক বার্তা তাদের দৃঢ়তা ও সাহসী ভূমিকা অব্যাহত রাখবে।
বণিক বার্তার দশম প্রতিষ্ঠাবার্ষিকীতে অভিনন্দন। তারা সমাজের জন্য, রাষ্ট্রের জন্য অনেক ভালো কাজ করে যাচ্ছে। কিন্তু এখন যে সময়ের মধ্য দিয়ে আমরা যাচ্ছি, তা মোকাবেলায় আগের তুলনায় আরো সাহসী ও বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে।





