বাংলাদেশের প্রথম ব্যবসায় দৈনিক বণিক বার্তা নয় বছর পূর্ণ করে আজ দশম বছরে পদার্পণ করছে। এই দিনে আমি তাদের অভিনন্দন জানাই।
তারা সার্থকভাবে কাগজটিকে উচ্চমাত্রায় নিয়ে এসেছে, একটা সম্মানজনক অবস্থানে পৌঁছেছে। যদিও প্রিন্ট মিডিয়া চাপে রয়েছে। এর মধ্যেও বণিক বার্তা যে মান ধরে রাখতে পেরেছে, তার জন্য সাধুবাদ পাবে তারা; বিশেষ করে আমাদের মতো একটি দেশে, যেখানে ব্যবসা-বাণিজ্যে আগে তেমন একটা পরিচিতি ছিল না।
সেখানে তারা বণিক বার্তা নাম দিয়ে সাহসের পরিচয় দিয়েছে। অর্থনীতির ক্ষেত্রে, উন্নয়নের ক্ষেত্রে তারা বিভিন্ন বিষয় নিয়ে লেখা প্রকাশ করছে। আমরা এগুলো দেখছি, পড়ছি, শিখছি, সচেতন হচ্ছি। এ দুরূহ দায়িত্ব পালনে বণিক বার্তা সার্থক বলা চলে। আশা করছি, প্রত্রিকাটি অনেক দীর্ঘপথ চলবে। আমি তাদের উত্তরোত্তর সমৃদ্ধি প্রত্যাশা করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।
-এম এ মান্নান
মন্ত্রী, পরিকল্পনা মন্ত্রণালয়





