দৈনিক বণিক বার্তা বিশেষায়িত হিসেবে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক উন্নয়নের সহায়ক হিসেবে কাজ করছে। বণিক বার্তা একটি ভালো পত্রিকা। যেটি দেশের অর্থনৈতিক পরিস্থিতি, ব্যবসা-বাণিজ্যের পরিস্থিতি পরস্ফুিটনের ক্ষেত্রে একটি বিশেষায়িত পত্রিকা। আমাদের দেশে এ রকম দৈনিক পত্রিকা আগে ছিল না।
বিশেষায়িত পত্রিকা হিসেবে আমি মনে করি, বণিক বার্তায় বাংলাদেশের অর্থনৈতিক চিত্র পরস্ফুিটনে ব্যবসা-বাণিজ্যের চিত্র, ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিভিন্ন ফিচার প্রকাশিত হয়। সেগুলো আমাদের ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতির উন্নতির ক্ষেত্রে সহায়ক হিসেবে কাজ করে।
বণিক বার্তা বিশেষায়িত পত্রিকা হলেও এটি অন্যান্য পত্রিকার মতো সব সংবাদই পরিবেশন করে সমাজের দর্পণ হিসেবে কাজ করার চেষ্টা করছে। দশম বর্ষপূর্তি উপলক্ষে বণিক বার্তার পুরো পরিবারকে অসংখ্য অভিনন্দন।





