২০২০-২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের জন্য ৩ হাজার ১৪৬ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে, যা চলতি অর্থবছরের চেয়ে ৫০৬ কোটি টাকা বেশি। চলতি অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের জন্য ৩ হাজার ৪৬১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছিল, যা পরে সংশোধিত বাজেটে ২ হাজার ৬৪০ কোটি টাকা নির্ধারিত হয়।
২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ডাক, টেলিযোগাযোগ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের বরাদ্দ প্রায় ২২ শতাংশ বাড়ানোর প্রস্তাব করা হয়েছিল। একই মন্ত্রণালয়ের অধীন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের বরাদ্দ বাড়ানোর প্রস্তাব করা হয়েছিল ১১ শতাংশ।
২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের পরিচালন ও উন্নয়ন ব্যয় মিলিয়ে মোট ৩ হাজার ৪৬১ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছিল, যা পরে সংশোধিত বাজেটে ২ হাজার ৬৪০ কোটি টাকা নির্ধারিত হয়। এর আগের অর্থবছর; অর্থাৎ ২০১৮-১৯ অর্থবছরের সংশোধিত বাজেটে বিভাগটির জন্য বরাদ্দ ছিল ২ হাজার ৮৪০ কোটি টাকা।
২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ডাক, টেলিযোগাযোগ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় ও অন্যান্য মন্ত্রণালয় মিলে তথ্যপ্রযুক্তি খাতের বরাদ্দ ২০ শতাংশ বাড়ানোর প্রস্তাব করা হয়েছিল। তবে ২০২০-২১ অর্থবছরের জন্য তথ্যপ্রযুক্তি বিভাগ ও ডাক বিভাগের জন্য পৃথকভাবে অর্থ বরাদ্দ দেয়া হয়েছে।





