বাংলাদেশের সংবাদপত্র জগতে বণিক বার্তা একটি অসাধারণ সংযোজন। বস্তুনিষ্ঠতা ও সংবাদ পরিবেশনায় মুন্সিয়ানা অনেকের দৃষ্টি কেড়েছে এ পত্রিকাটি। সংবাদ প্রকাশের ক্ষেত্রে পত্রিকাটি যে দৃঢ়তা ও সাহসী ভূমিকা দেখিয়েছে, সেটি আগামীতেও অব্যাহত থাকবে বলে প্রত্যাশা করছি। ঘটনাপ্রবাহের তথ্য প্রকাশের পাশাপাশি বণিক বার্তার বিশ্লেষণধর্মী প্রতিবেদন নীতি প্রণয়নে সহায়ক ভূমিকা রাখছে। বাংলাদেশের অর্থনীতি সমৃদ্ধির পথে হাঁটছে। দেশের সমৃদ্ধির এ পথযাত্রায় বণিক বার্তা সারথি হোক। দশক পূর্তির এ সময়ে বণিক বার্তা পরিবারের সব সদস্যকে অভিনন্দন ও শুভেচ্ছা। পত্রিকাটির উত্তরোত্তর শ্রীবৃদ্ধি ও প্রসার কামনা করছি।
ড. মোহাম্মদ ফরাসউদ্দিন
সাবেক গভর্নর, বাংলাদেশ ব্যাংক





