শুরু থেকেই আমি বণিক বার্তা পড়ি। ব্যবসা-বাণিজ্যের সংবাদ প্রকাশের ক্ষেত্রে বণিক বার্তা এখন প্রতিষ্ঠিত। খবর পরিবেশনে অন্যদের তুলনায় পত্রিকাটির ভিন্নতাও রয়েছে। বণিক বার্তা যে তথ্য পরিবেশন করে তা বেশ তথ্যবহুল। পত্রিকাটি দেশীয় পরিস্থিতির পাশাপাশি আন্তর্জাতিক পরিস্থিতিও বিশ্লেষণ করে। বিশেষ বিশেষ ঐতিহাসিক কিছু তথ্যও নিয়ে আসে প্রবন্ধের মাধ্যমে। আগামী দিনগুলোতে পত্রিকাটিকে আরো প্রসারিতভাবে দেখতে চাই। তবে আমি মনে এ বিচিত্রতা আগামীতে আরো বহুমুখী করার সুযোগ রয়েছে। বিশ্বে বেশকিছু আন্তর্জাতিক মানের বাণিজ্যভিত্তিক পত্রিকা রয়েছে। তাদের মতো গভীর পর্যালোচনামূলক প্রতিবেদন তৈরির সুযোগ রয়েছে। এভাবে এগোলে বণিক বার্তা পূর্ণতা পাবে।

ড. আহসান এইচ মনসুর

নির্বাহী পরিচালক, পিআরআই