গত ১০ বছরে বণিক বার্তা সমসাময়িক তথ্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে একটি প্রথম সারির দৈনিকের কাতারে আসীন হয়েছে। বাংলাদেশ এবং বিশ্বের ব্যবসা ও অর্থনীতির বিভিন্ন খবর এবং অনুসন্ধানীমূলক প্রতিবেদন ও বিশ্লেষণের কারণে বণিক বার্তা আমার অত্যন্ত প্রিয় একটি পত্রিকা। বণিক বার্তার সম্পাদক, সাংবাদিকবৃন্দ তাদের পেশাদারিত্বের ফলে গত ১০ বছরে পত্রিকাটি একটি বিরাটসংখ্যক পাঠক তৈরি করতে পেরেছে। একই সঙ্গে বিরাট একটি জনগোষ্ঠীর কাছে পৌঁছাতে পেরেছে। আমার প্রত্যাশা থাকবে, তরুণ প্রজন্মের চাহিদা বিশেষত শিক্ষা, প্রযুক্তি, কর্মসংস্থান ও বাসস্থান—এ বিষয়গুলোর ওপর আরো নজর দেবে। আমি বণিক বার্তার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি।
ড. ফাহমিদা খাতুন
নির্বাহী পরিচালক, সিপিডি





