এক দশক ধরে দেশের ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি, সর্বোপরি দেশের করপোরেট সুশাসন প্রতিষ্ঠায় বড় ধরনের ভূমিকা রেখেছে বণিক বার্তা। পত্রিকাটির বস্তুনিষ্ঠ ও সৎ সাংবাদিকতা আর্থসামাজিক উন্নয়নে ব্যাপক অবদান রাখছে। বিশ্লেষণধর্মী, নির্দেশনামূলক ও সত্য উদ্ঘাটনধর্মী অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের মাধ্যমে পুঁজিবাজারের উন্নয়নেও সহায়ক ভূমিকা রাখছে বণিক বার্তা। পত্রিকাটির সঙ্গে আমার সম্পর্ক দীর্ঘ সময়ের। দক্ষ নেতৃত্ব ও উদ্যমী কর্মীবাহিনী নিয়ে দিনে দিনে পত্রিকাটি উত্কর্ষের দিকে এগিয়ে যাচ্ছে। এ যাত্রায় বণিক বার্তার উত্তরোত্তর সমৃদ্ধি, প্রসার ও সাফল্য কামনা করছি।
অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম
চেয়ারম্যান, বিএসইসি





