একটা সময় ছিল যখন টেলিভিশনসহ অন্যান্য ইলেকট্রনিকস পণ্যের বাজার একচেটিয়াভাবে ছিল গ্লোবাল ব্র্যান্ডগুলোর দখলে। সময়ের পথপরিক্রমায় এ বাজার এখন অনেকটাই দেশীয় কোম্পানির দখলে। দেশেই সংযোজিত হচ্ছে অত্যাধুনিক প্রযুক্তির এলইডি টেলিভিশন। সাদাকালো টেলিভিশন সংযোজনের মাধ্যমে গড়ে ওঠা এ শিল্প ধীরে ধীরে বিস্তার লাভ করেছে। দেশীয় প্রতিষ্ঠান অত্যাধুনিক প্রযুক্তির এসব স্মার্ট এলইডি টিভির চাহিদার অনেকটাই পূরণ করছে। খাতসংশ্লিষ্টদের অভিমত, সামনের দিনে স্মার্ট টিভির চাহিদা আরো বাড়বে।

নভেল করোনাভাইরাসজনিত মহামারী এবং বর্তমান বৈশ্বিক পরিস্থিতির কারণে টেলিভিশনের আশানুরূপ চাহিদা বাড়েনি। সাধারণত ফুটবল বিশ্বকাপকে ঘিরে টিভি বিক্রির পরিমাণ বাড়ে। ক্রেতাদের এ ক্রমবর্ধমান চাহিদার ওপর ভিত্তি করে প্রতিটি কোম্পানি ক্রেতাদের জন্য বিশেষ বিশেষ অফার নিয়ে আসে। প্রতিটি কোম্পানিই বিশ্বকাপকে ঘিরে বিক্রি বাড়াতে ব্যাপক প্রস্তুতি নিয়ে থাকে। তবে বিগত সময়ের অভিজ্ঞতার আলোকে বলা যায়, এবার ক্রেতা চাহিদা অনেকটা কম। আশা করছি সামনের দিনে এলইডি টিভির বিক্রি বাড়বে।

টেলিভিশনকে এখনো তথ্যের পাওয়ার হাউজ বলা হয়। প্রযুক্তির উত্কর্ষের ফলে মানুষের হাতে হাতে মোবাইল, বিভিন্ন ধরনের ইলেকট্রনিক ডিভাইস থাকা সত্ত্বেও টেলিভিশনের আবেদন চিরায়ত। তাছাড়া সময়ের সঙ্গে নিত্যনতুন প্রযুক্তি টেলিভিশনে সংযোজিত হয়েছে। ফলে মানুষের মধ্যে টিভির চাহিদা এখনো ব্যাপক।

এ প্রসঙ্গে উল্লেখ করা প্রয়োজন, এলইডি টিভিতে নতুন প্রযুক্তি এবং চাহিদার কথা মাথায় রেখে যমুনা ইলেকট্রনিকস সবসময় পণ্যের ইনোভেশন নিয়ে কাজ করে। আমাদের পে-অফ লাইন হলো, ইনোভেশন ফর স্মার্টার লাইফ। যমুনা এলইডি টিভি প্রযুক্তির উত্কর্ষের বিচারে এক নম্বর এলইডি টিভি।

আমি আগেই বলেছি প্রতিযোগিতামূলক বাজারে দেশীয় কোম্পানিগুলো অনেক এগিয়ে রয়েছে। বিদেশী কোম্পানি বা গ্লোবাল ব্র্যান্ডগুলো শুধু বিশেষ শ্রেণীর ক্রেতার কাছে জনপ্রিয়। কিন্তু সার্বজনীন ক্ষেত্রে দেশীয় কোম্পানিগুলো সাশ্রয়ী মূল্যে ক্রেতাদের কাছে তাদের মানসম্মত স্মার্ট এলইডি টিভি তুলে দিচ্ছে।

সময়ের সঙ্গে ক্রেতাদের চাহিদা মাথায় রেখে পণ্যে কিছু ভ্যালু অ্যাড করতে হয়। যমুনা তার ক্রেতা সন্তুষ্টির দিকে নজর রেখে সবসময় তাদের হাতে অত্যাধুনিক প্রযুক্তির সেরা পণ্যটি তুলে দেয়।  আমাদের গবেষণা ও উন্নয়ন (আরঅ্যান্ডডি) টিম প্রতিনিয়ত পণ্যের ইনোভেশন নিয়ে কাজ করে। একজন ভোক্তা শুধু টিভি দেখার জন্য এখন আর স্মার্ট টেলিভিশন কেনেন না। একই ডিভাইসে তিনি টিভি দেখতে চান, ইন্টারনেট ব্রাউজিং, ইউটিউবে সিনেমা আর নেটফ্লিক্সের মতো ওটিটিতে সিরিজ দেখতে চান। এসব প্রযুক্তিই যমুনা টিভিতে সংযোজন করা হয়েছে।

যমুনা টিভিতে রয়েছে আলট্রা হাই ডেফিনেশন ডিসপ্লে, বিল্ট-ইন স্টোরেজ, মাল্টি-স্ক্রিন শেয়ারিং, শ্রুতিমধুর ডলবি ডিজিটাল সাউন্ড, ১৭৮ ডিগ্রি ওয়াইড ভিউ অ্যাঙ্গেল, ভয়েস কন্ট্রোল, ওয়াইফাই, অ্যান্ড্রয়েডসহ নানা রকম অত্যাধুনিক ফিচার। বাংলাদেশে যমুনা হচ্ছে নাম্বার ওয়ান কোয়ালিটি ইলেকট্রনিকস ব্র্যান্ড, যারা সাশ্রয়ী মূল্যে ক্রেতাদের কাছে দেশসেরা পণ্যটি পৌঁছে দিচ্ছে।

যেহেতু ফুটবল বিশ্বকাপ ঘিরে আজকের এ আয়োজন, তাই ক্রেতাদের কাছে আমাদের লোভনীয় অফারগুলো তুলে ধরতে চাই।

‘বিশ্বকাপের মাস্তিতে টিভি কিনুন স্বস্তিতে’—এ স্লোগানকে সামনে রেখে বিভিন্ন মডেলের যমুনা এলইডি টিভি কিনলে ক্রেতারা পাবেন সর্বোচ্চ ৪৪ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট। মাত্র ৭ হাজার ৩৫০ টাকায় ২০ ইঞ্চি, ১১ হাজার ৮০০ টাকায় ২৪ ইঞ্চি, ১৪ হাজার ৮০০ টাকায় ৩২ ইঞ্চি,  ২৯ হাজার ৮০০ টাকায় ৪২ ইঞ্চি স্মার্ট এলইডি টিভি কিনতে পারবেন ক্রেতারা। এছাড়া বিগ সাইজ বিগ অফারে ৫৫ ইঞ্চি টিভি কিনলে পাওয়া যাবে ৩৪ হাজার টাকা পর্যন্ত নগদ মূল্যছাড়। আরো রয়েছে জিরো ইন্টারেস্টে ইএমআই সুবিধাও। যমুনা এলইডি টিভিতে রয়েছে ৪ বছরের প্যানেল ওয়ারেন্টি এবং ৫ বছরের বিক্রয়োত্তর সেবা। এছাড়া এক্সচেঞ্জ অফারে পেতে পারেন ৫৬% পর্যন্ত নগদ মূল্যছাড়।

বর্তমান বৈশ্বিক সংকট টেলিভিশন শিল্পে চ্যালেঞ্জ তৈরি করেছে। এ শিল্পকে ঘুরে দাঁড়ানোর সুযোগ করে দিতে হলে কাঁচামাল আমদানির ক্ষেত্রে শুল্ক কাঠামোসহ অনেক জায়গায় সরকারের নীতিসহায়তা প্রয়োজন বলে আমরা মনে করি।