বিশ্বকাপ ফুটবল ২০২২ চলাকালে সঠিক দামে জাপানের সনি এবং দেশীয় স্মার্ট ব্র্যান্ডের টেলিভিশনে প্যানেল ওয়ারেন্টি দিচ্ছে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড (সনি-স্মার্ট)। ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত এ ওয়ারেন্টি বহাল থাকবে।

বিশ্বকাপ উপলক্ষে শতভাগ জেনুইন-ফাইভ নিশ্চয়তায় সম্প্রতি ‘সনি-ব্রাভিয়া কে সিরিজে’র গুগল অ্যান্ড্রয়েড টেলিভিশন আনুষ্ঠানিকভাবে দেশের বাজারে এনেছে সনি-স্মার্ট। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি  ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপি। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি, বাংলাদেশ পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক শফিকুল ইসলাম, সনি সাউথ-ইস্ট এশিয়া আরএমডিসি প্রেসিডেন্ট আতসুশি এন্দো, স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ মাজহারুল ইসলাম এবং স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম।

বিশ্বকাপ উপলক্ষে কেনা সনি টেলিভিশনে ১৮ ডিসেম্বর ফাইনাল খেলার আগ পর্যন্ত কোনো ত্রুটি দেখা দিলে সঙ্গে সঙ্গেই টেলিভিশন বদলে দেয়া হবে। ফলে বিশ্বকাপের একটি ম্যাচও মিস করার আর কোনো সম্ভাবনাই থাকল না।

তবে জেনুইন-ফাইভ নিশ্চয়তায় টেলিভিশন মিলবে শুধু বাংলাদেশে জাপানের সনির অফিশিয়াল ডিস্ট্রিবিউটর স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের অনুমোদিত সনি-স্মার্ট লোগোযুক্ত সাইনবোর্ড সংবলিত শোরুম, পার্টনার শোরুম এবং www.sonysmart.com.bd অনলাইন শপে।

স্মার্ট ব্র্যান্ডের টেলিভিশন কেনার আগে ক্রেতাকে অবশ্যই টিভির গায়ে এবং প্যাকেজিংয়ে বাংলাদেশ সরকারের অনুমোদিত ট্রেডমার্ক স্মার্ট লোগোটি সঠিক ডিজাইনে আছে কিনা তা নিশ্চিত হতে হবে। স্মার্ট ট্রেডমার্ক ছাড়া সাধারণ কিংবা নকল স্মার্ট লেখা টেলিভিশনে কোনো ধরনের ওয়ারেন্টি, গ্যারান্টি বা ফ্রি সার্ভিস সুবিধা দেয়া হবে না।

বিশ্বকাপ উপলক্ষে ক্রেতাদের জন্য স্মার্ট গিফটের সঙ্গে আরো থাকছে স্মার্ট লাইফটাইম মেম্বারশিপ কার্ড। এ কার্ডের মাধ্যমে দেশজুড়ে হেলথকেয়ার পার্টনারদের সব শাখায় প্যাথলজি টেস্টে মিলবে ২৫-৩৫ শতাংশ ডিসকাউন্ট, দেশের সব ক্লাউড কফি এবং স্যাফরন সুইটস শপে বিশেষ মূল্যে পাবেন কফি-ডেজার্ট-কেক-সুইটস।

জেনুইন প্রডাক্ট, প্রাইস, সার্ভিস, কেয়ার ও প্যাশন নিশ্চিত করে ডিজিটাল বাংলাদেশ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড।