বর্তমানে দেশীয় বাজারে খাতটির আকার ৮ বিলিয়ন ডলার ছাড়িয়েছে।

তবে এ অগ্রযাত্রার বিপরীতে খাতটি বর্তমানে বেশকিছু কাঠামোগত ও নীতিগত চ্যালেঞ্জের মুখোমুখি। বিশেষ করে শুল্ক কাঠামোর অসামঞ্জস্য স্থানীয় শিল্পকে অসম প্রতিযোগিতার মুখে ঠেলে দিচ্ছে। বর্তমানে কাঁচামাল আমদানিতে উচ্চ শুল্ক বিদ্যমান থাকলেও অনেক ক্ষেত্রে একই পণ্যের ফিনিশড বা প্রস্তুত পণ্য আমদানিতে শুল্ক হার তুলনামূলক কম।

ব্যাংক খাতে দীর্ঘমেয়াদি ও স্বল্প সুদে অর্থায়নের অভাব, ক্লাস্টারভিত্তিক আধুনিক শিল্প অবকাঠামোর অভাব উৎপাদন ব্যয় বাড়িয়ে দিচ্ছে।

এ প্রেক্ষাপটে আসন্ন বাজেটে কিছু সময়োপযোগী ও বাস্তবমুখী উদ্যোগ গ্রহণ অত্যন্ত জরুরি। প্রথমত, কাঁচামাল আমদানিতে শুল্ক যৌক্তিকভাবে কমিয়ে এবং প্রস্তুত পণ্যের ওপর সুরক্ষামূলক শুল্ক কাঠামো প্রণয়ন করে স্থানীয় শিল্পকে একটি সমতল প্রতিযোগিতার ক্ষেত্র দিতে হবে। দ্বিতীয়ত, প্রযুক্তি আপগ্রেডেশন ও অটোমেশন বৃদ্ধিতে বিশেষ কর প্রণোদনা এবং গবেষণা তহবিলের সংস্থান রাখা জরুরি। তৃতীয়ত, দীর্ঘমেয়াদি বিনিয়োগ উৎসাহিত করতে ব্যাংকিং চ্যানেলে সহজ শর্তে ও স্বল্প সুদে ঋণের সুবিধা নিশ্চিত করা প্রয়োজন। পাশাপাশি বিশেষায়িত শিল্পপার্ক ও মান নিয়ন্ত্রণ অবকাঠামো গড়ে তোলা হলে রফতানি সক্ষমতা বহুগুণ বাড়বে।

Bazar-Ayoton-16-04-2026-Outline

ব্যবসায়িক সুরক্ষার ক্ষেত্রে বিএসটিআইয়ের মান নিয়ন্ত্রণ প্রক্রিয়ার কঠোর প্রয়োগ এবং বাজারে নিম্নমানের ও সনদবিহীন পণ্যের দাপট রোধে নিয়মিত অভিযান পরিচালনা করা অপরিহার্য। আকিজ রিসোর্সের ব্র্যান্ড ‘ইনোভার’ গুণগত মান বজায় রেখে উদ্ভাবনের পথে হাঁটতে প্রতিশ্রুতিবদ্ধ। সরকার যদি সময়োপযোগী নীতিসহায়তা নিশ্চিত করে, তবে দেশীয় ব্র্যান্ডগুলোকে বিশ্বমানে উন্নীত করা এবং বিশ্ববাজারে বাংলাদেশের লাইট ইঞ্জিনিয়ারিং পণ্যের একটি শক্তিশালী অবস্থান তৈরি করা সম্ভব হবে।