বাংলাদেশে ইন ভিট্রো ফার্টিলাইজেশন বা আইভিএফ সেবা দেয় হাতে গোনা কয়েকটি  হাসপাতাল। সেগুলোর মধ্যে আইভিএফ সেবা প্রদানের ক্ষেত্রে এখন সুপরিচিত প্রতিষ্ঠানের নাম রাজধানীর এভারকেয়ার হাসপাতাল। বহু নিঃসন্তান দম্পতিকে সন্তানের হাসি-কান্না উপভোগের সুযোগ করে দিয়েছে এই প্রতিষ্ঠান। তাই সেটি জায়গা করে নিয়েছে সেরার তালিকায়ও।

দেশের ভেতরে সবচেয়ে সেরা মানের আইভিএফ প্রোগ্রাম পরিচালনা করছে প্রতিষ্ঠানটি। এভারকেয়ার হাসপাতালের ফার্টিলিটি সেন্টারে রোগীর গোপনীয়তা বজায় রেখে সঠিক যত্ন, সেবার মাধ্যমে আন্তর্জাতিক মানের সেবা প্রদানের চেষ্টা করা হয়।

এই হাসপাতালে আপনি বিভিন্ন ধরনের সেবা পাবেন। যেসব যুগল প্রজনন সক্ষমতার কঠিন সমস্যায় ভুগছে, যারা বিভিন্ন দ্বারে দ্বারে গিয়েও এ সমস্যার সমাধান পায়নি তাদের সহযোগিতা দিয়ে থাকে এ প্রতিষ্ঠান। এভারকেয়ারের ফার্টিলিটি সেন্টার প্রজনন সক্ষমতা চিকিৎসার জন্য একটি বিস্তৃত পরিসর অফার করে। সেই সঙ্গে তাদের দাবি, এই সেক্টরে সেরা মেডিকেল ও বৈজ্ঞানিক সেবা সরবরাহ করতে প্রতিশ্রুতিবদ্ধ তারা।

এভারকেয়ার হাসপাতালের ফার্টিলিটি সেন্টারের কো-অর্ডিনেটর ডা. মৃণাল কুমার সরকার। বন্ধ্যাত্ব চিকিৎসায় যিনি খ্যাতি পেয়েছেন। তিনি এবং তার অধীনে থাকা প্রজনন সক্ষমতা নিয়ে অভিজ্ঞ চিকিৎসক, নার্স ও ভ্রূণ বিশেষজ্ঞ সহযোদ্ধারা মিলে একত্রে প্রজনন অক্ষমতার সমস্যায় ভোগা অনেক নিঃসন্তান দম্পতিকে তাদের সন্তান গ্রহণের স্বপ্ন পূরণের ক্ষেত্রে সাহায্য করেছেন।

মৃণাল কুমার সরকার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে চিকিৎসাবিজ্ঞানে স্নাতক সম্পন্ন করেন। একই বিশ্ববিদ্যালয় থেকে তিনি ডিজিও সম্পন্ন করেন ও বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস থেকে এফসিপিএস (অবস/গাইনি) ডিগ্রি অর্জন করেন। দেশের বিভিন্ন মেডিকেল কলেজ ও হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসক ও শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন মৃণাল কুমার সরকার। পরবর্তী সময়ে তিনি সিঙ্গাপুর জেনারেল হসপিটালের সেন্টার ফর অ্যাসিস্টেড রিপ্রোডাকশনে ফেলো হিসেবে দায়িত্ব পালন করেন।

এছাড়া তিনি সিঙ্গাপুরের কেকেআইভিএফ সেন্টারে রিপ্রোডাক্টিভ মেডিসিন বিভাগে ফেলোর দায়িত্ব পালন করেন। মডার্ন ইনফার্টিলিটি ম্যানেজমেন্ট (আধুনিক বন্ধ্যাত্ব ব্যবস্থাপনা) ও অ্যাসিস্টিভ রিপ্রোডাক্টিভ টেকনিকস বিষয়ে বিশেষভাবে দক্ষ ও পারদর্শী এই চিকিৎসকের ইনফার্টিলিটি (বন্ধ্যাত্ব) ব্যবস্থাপনার পাশাপাশি রয়েছে সকল প্রকার স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যায় বিশেষ দক্ষতা।

আন্তর্জাতিক মানের অ্যাসিস্টেড রিপ্রোডাক্টিভ টেকনোলজির মাধ্যমে ডা. মৃণাল ও তার বিশ্বমানের ইনফার্টিলিটি ম্যানেজমেন্ট টিম বাংলাদেশে অসংখ্য দম্পতিকে সন্তান জন্মদানে সহায়তা প্রদান করে আসছেন দীর্ঘদিন ধরে।

২০০৯ সালের ২০ এপ্রিল প্রথম এক জোড়া যমজ টেস্টটিউব বেবির জন্ম হয় এই ফার্টিলিটি সেন্টারে। এর পর থেকে এ পর্যন্ত ৩০০টিরও বেশি শিশু আইভিএফের মাধ্যমে জন্মগ্রহণ করেছে, এখনো অনেক মা ডেলিভারির অপেক্ষায় রয়েছে। ২০১৭ সালের ১৭ নভেম্বর প্রথম হিমায়িত করা ভ্রূণের মাধ্যমে আরেক জোড়া সন্তানের জন্ম হয় এ সেন্টারে। 

সুদক্ষ ও অভিজ্ঞ কনসালট্যান্টদের দ্বারা এভারকেয়ারের ফার্টিলিটি সেন্টারে লেভেল-১-এর কনসালটেশন সার্ভিস সরবরাহ করা হচ্ছে। সেখানে প্রতিটি রোগীকে আলাদা আলাদাভাবে বিশ্লেষণ করা হয়। পরে রোগীর পরিস্থিতি বিশ্লেষণ করে, কলসালট্যান্টরা হাতের নাগালে থাকা চিকিৎসার বিকল্প নিয়েও বিস্তারিত আলোচনা করে এবং তারা ওই রোগীর জন্য সবচেয়ে কার্যকর সেবা গ্রহণের পরামর্শ দেয়।

এভারকেয়ারে বিস্তৃত পরিসরে প্রজনন সক্ষমতা সেবা প্রদানের জন্য সব ধরনের আধুনিক যন্ত্রপাতি রয়েছে। তবে কোন ধরনের চিকিৎসা সুবিধা দেয়া হবে সেটা নির্ভর করবে যুগলের প্রয়োজন এবং প্রতিটি স্বতন্ত্র দম্পতির পছন্দের ওপর ভিত্তি করে। কোনো কোনো ক্ষেত্রে প্রয়োজনে একটি বা দুটি চিকিৎসা বিকল্পের সংমিশ্রণও ঘটানো হয়ে থাকে। একনজরে দেখে নিন এভারকেয়ারের ফার্টিলিটি সেন্টারে থাকা বিভিন্ন সেবাগুলো সম্পর্কে। এর মধ্যে রয়েছে ওভুলেশন ইনডাকশন অ্যান্ড সাইকেল মনিটরিং, ইন্ট্রাইউটেরাইন ইনসেমিনেশন (আইইউআই), ইন ভিট্রো ফার্টিলাইজেশন (আইভিএফ), সার্জিকাল স্পার্ম রেট্রিভাল, ইন্ট্রা-সাইটোপ্লাসমিক স্পার্ম ইনজেকশন (আইসিএসআই), অ্যাসিস্টেড হ্যাচিং, ব্লাস্টোসিস্ট ট্রান্সফার, প্রি-ইমপ্ল্যান্টেশন জেনেটিক অ্যানিউপলয়েডি স্ক্রিনিং, এম্ব্রয়ো ফ্রিজিং অ্যান্ড রিপ্লেসমেন্ট অব ফ্রোজেন এম্ব্রয়ো, এগ ফ্রিজিং, সিমেন ফ্রিজিং, এন্ডোসকপিক সার্জারি।

এভারকেয়ার হাসপাতাল সম্পর্কে আরো বিস্তারিত জানতে পারবেন তাদের ওয়েবসাইটে গেলেই। তাদের ওয়েবসাইটের ঠিকানা www.evercarebd.com। এছাড়া সরাসরি গিয়ে যোগাযোগ করতে পারেন হাসপাতালে। তাদের ঠিকানা প্লট-৮১, ব্লক-ই, বসুন্ধরা আর/এ, ঢাকা-১২২৯, বাংলাদেশ। এভারকেয়ারের ফার্টিলিটি সেন্টারে রোগীর সব ধরনের ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখা হয়। যেকোনো প্রশ্নের জন্য ফোন করতে পারেন ল্যান্ডলাইন ০২৮৪৩১৬৬১, এক্সটেনশন ১২১২ এবং ১২১৩, মোবাইলে যোগাযোগ করতে পারেন ০১৭১৩০৪১২৮৩ নম্বরে।