চীনে আরো ১৩৬টি অনলাইন গেমের অনুমোদন দিয়েছেন দেশটির গেমিং খাতের নিয়ন্ত্রকরা। এসব গেমের মধ্যে জি-বিটস নেটওয়ার্ক টেকনোলজি শিয়ামেন কোম্পানি লিমিটেড ও আইড্রিমস্কাইয়ের টাইটেলও রয়েছে। ন্যাশনাল প্রেস অ্যান্ড পাবলিকেশন অ্যাডমিনিস্ট্রেশন প্রকাশিত তালিকায় টেনসেন্ট ও নেটইজের কোনো গেম টাইটেল নেই। এর আগে দেশের প্রযুক্তি জায়ান্টদের কার্যক্রম তদারকির জন্য কঠোর বিধিনিষেধের অংশ হিসেবে দেশটিতে নতুন কোনো গেমসের লাইসেন্স প্রদান বন্ধ রাখা হয়েছিল। রয়টার্স
চীনে আরো ১৩৬টি অনলাইন গেমের অনুমোদন
চীনে আরো ১৩৬টি অনলাইন গেমের অনুমোদন দিয়েছেন দেশটির গেমিং খাতের নিয়ন্ত্রকরা। এসব গেমের মধ্যে জি-বিটস নেটওয়ার্ক টেকনোলজি শিয়ামেন কোম্পানি লিমিটেড ও আইড্রিমস্কাইয়ের টাইটেলও রয়েছে।










