আগামী এক বছরে ব্যবহারকারীর সংখ্যার দিক থেকে টুইটারকে ছাড়িয়ে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ভারতীয় মাইক্রোব্লগিং প্লাটফর্ম কু। টুইটার ক্রয়ে ইলোন মাস্কের প্রস্তাব নিয়ে চলমান আলোচনার মধ্যে এ কথা জানাল প্লাটফর্মটি। খবর ইটিটেলিকম।

ভারতের মাইক্রোব্লগিং প্লাটফর্মটির ব্যবহারকারী উল্লেখযোগ্য হারে বেড়েছে। এ পরিপ্রেক্ষিতেই প্লাটফর্মটির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এ কথা জানান। ২০২০ সালের মার্চে যাত্রা হয় কুর। যাত্রার পর থেকে গত ১২ মাসে প্লাটফর্মটি তিন কোটিবারের বেশি ডাউনলোডের রেকর্ড দেখতে পেয়েছে। পাশাপাশি ব্যবহারকারীর সংখ্যা ১০ গুণ বেশি বেড়েছে। এ পরিপ্রেক্ষিতে প্লাটফর্মটি ২০২২ সালের শেষ নাগাদ ১০ কোটি ব্যবহারকারীর মাইলফলক স্পর্শ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। পিটিআইকে দেয়া এক সাক্ষাত্কারে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) অপ্রামেয়া রাধাকৃষ্ণ এ কথা জানান।

বর্তমানে ভারতে প্লাটফর্মটি ইংরেজিসহ ১০টি ভাষায় পরিষেবা দিয়ে আসছে।