ব্যবসাপ্রতিষ্ঠানকে রিমোট ডেস্কটপ প্রটোকল (আরপিডি) ও অন্যান্য পরিষেবা ব্যবহার সীমিতের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রের সাইবারসিকিউরিটি অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার সিকিউরিটি এজেন্সি (সিআইএসএ) এবং অস্ট্রেলিয়ান সাইবার সিকিউরিটি এজেন্সি (এসিএসসি)। এভাবে বিয়ানলিয়ান রÅানসমওয়্যার গ্রুপের কাছ থেকে আসা হুমকি কিছুটা কমানোর পদক্ষেপ নেয়া হচ্ছে। খবর টেক রাডার ডটকম।
আইনশৃঙ্খলা প্রয়োগকারী এজেন্সিগুলো জানিয়েছে, বিয়ানলিয়ান মূলত আরডিপি ক্রেডেনশিয়াল (ব্যবহারকারীর নাম ও পাসওয়ার্ড) ব্যবহার করে উইন্ডোস সিস্টেমে হামলা চালায়।
আরপিডি এখন বিয়ানলিয়ানের প্রবেশের একটি সহজ পথ। তাই দরজাটা বন্ধ রাখাই যৌক্তিক একটি পদক্ষেপ হবে। এ দুটি এজেন্সি জানিয়েছে, ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর উচিত পাওয়ারশেল লগিং বাড়ানো, নির্দিষ্ট সময়ভিত্তিক নিজের অ্যাকাউন্ট লক করার সুবিধা যুক্ত করা, পাশাপাশি ডোমেইন কন্ট্রোলারকে ট্র্যাক এবং সন্দেহজনক নতুন অ্যাকাউন্টগুলোর সক্রিয় ডিরেক্টরি তৈরি এবং কিছু ছায়ার মতো কার্যকলাপ বাড়ানো।










