অ্যাপলের পর এবার স্মার্টফোনে স্যাটেলাইট কানেক্টিভিটি যুক্ত করার কথা ভাবছে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি জায়ান্ট স্যামসাং। আসন্ন গ্যালাক্সি ডিভাইসগুলোয় এ ফিচার যুক্ত করা হতে পারে। তবে গ্যালাক্সি এস২৩ স্মার্টফোনে এটি চালু করা হবে কিনা সে বিষয়ে জানা যায়নি। নভেম্বরের আগে ফিচারটি ব্যবহার করা যাবে না এবং প্রাথমিক পর্যায়ে শুধু যুক্তরাষ্ট্র ও কানাডাতেই এটি চালু করা হবে। আইফোন ১৪-এর মাধ্যমে ফিচারটি নিয়ে আলোচনা হলেও মেট৫০ সিরিজের মাধ্যমে হুয়াওয়ে অ্যাপলের আগে স্যাটেলাইট কানেক্টিভিটি চালু করেছে। আইএএনএস