ন্যাশনাল স্পেস প্রোগ্রামের অংশ হিসেবে আগামী বছরের আগে মহাশূন্যে ১০টি স্যাটেলাইট উেক্ষপণের পরিকল্পনা গ্রহণ করেছে তুরস্ক। দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান এ কথা জানিয়েছেন। স্যাটেলাইট পরিষেবায় তুর্কস্যাট ৫বির প্রবেশ উপলক্ষে তিনি একথা জানান। ২০২১ সালে এটি উেক্ষপণ করা হয়। আগামী ৩০ বছর এটি পরিষেবা দেবে এবং দেশটির ফ্রিকোয়েন্সি ও অঞ্চলভিত্তিক নিরাপত্তা প্রদানে কাজ করবে। এর আগে ২০০৮ সালে তুর্কস্যাট ৩এ, ২০১৪ সালে ৪এ এবং ২০১৫ সালে তুর্কস্যাট ৪বি উেক্ষপণ করা হয়। আইএএনএস