ইরানে চলমান বিক্ষোভের কারণে হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রামসহ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রবেশ বন্ধ করে দিয়েছে দেশটির সরকার। তবে সেখানকার ব্যবহারকারীদের প্লাটফর্মে যুক্ত রাখার চেষ্টা চালাচ্ছে মেটা মালিকানাধীন মেসেজিং প্লাটফর্ম হোয়াটসঅ্যাপ। এক টুইট বার্তায় প্লাটফর্মটি জানায়, পরিষেবা অব্যাহত রাখতে হোয়াটসঅ্যাপ সব ধরনের প্রযুক্তিগত সক্ষমতা ব্যবহার করবে। এছাড়া প্লাটফর্মটি ইরানের ব্যবহারকারীদের ফোন নম্বরও ব্লক করছে না। রয়টার্স