২০১৯ সালে ক্যাপিটাল ওয়ান থেকে তথ্য চুরির অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছে অ্যামাজনের সাবেক ইঞ্জিনিয়ার পেইজ থম্পসন। সিটলের একজন আইনজীবী ইন্টারনেটে জালিয়াতির পাশাপাশি একটি সুরক্ষিত কম্পিউটারে পাঁচবার প্রবেশের তথ্যপ্রমাণ পেয়েছেন। খবর এনগ্যাজেট।
ক্যাপিটাল ওয়ানে যে সাইবার হামলা হয়েছিল, তা যুক্তরাষ্ট্রের ইতিহাসে অন্যতম বড় ঘটনা। এতে দেশটির ১০ কোটি ও কানাডার ৬০ লাখ মানুষের তথ্য চুরি হয়েছিল। সে বছরই গিটহাবের একজন ব্যবহারকারী একটি ওয়েবসাইটে ক্যাপিটাল ওয়ানের চুরি হওয়া তথ্যসংবলিত থম্পসনের একটি পোস্ট দেখতে পান। এরপর তাকে আটক করা হয়।
যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের তথ্যানুযায়ী, পেইজ থম্পসন নিজস্ব তৈরি একটি টুল ব্যবহারের মাধ্যমে অসম্পূর্ণ অ্যাকাউন্টের তথ্য সংগ্রহে অ্যামাজন ওয়েব সার্ভিসেস স্ক্যান করেন। সেসব অ্যাকাউন্টের তথ্য নিয়ে তিনি ক্যাপিটাল ওয়ানের সার্ভারে অনুপ্রবেশ করেন এবং ১০ কোটি ব্যবহারকারীর তথ্য হাতিয়ে নেন।
আদালত এ সিদ্ধান্তে উপনীত হন যে, থম্পসন কম্পিউটার জালিয়াতি ও অপব্যবহার আইন ভঙ্গ করেছে।










