বাংলালিংক নিয়ে এসেছে মাই বিএল স্ট্রিম অ্যান্ড উইন ক্যাম্পেইন। স্বাধীন মিউজিক লিমিটেডের সহযোগিতায় আর্টসেলের সঙ্গে এ ক্যাম্পেইন শুরু করেছে টেলিকম নেটওয়ার্ক পরিষেবা প্রতিষ্ঠানটি।
মাই বিএল ব্যবহারকারীরা এতে অংশগ্রহণ করে আর্টসেল সদস্যদের সঙ্গে দেখা করার পাশাপাশি আর্টসেলের প্রাইভেট লাইভ শোতে অংশগ্রহণ ও আকর্ষণীয় পুরস্কার জেতার সুযোগ পাবে।
ক্যাম্পেইনটিতে অংশগ্রহণের জন্য মাই বাংলালিংকের ব্যবহারকারীদের অ্যাপটির মিউজিক সার্ভিসে সাবস্ক্রাইব করতে হবে। এরপর ২৫ জুন পর্যন্ত মিউজিক ও পডকাস্ট স্ট্রিমিং করতে হবে। স্ট্রিমিংয়ের মোট সময়ের ওপর ভিত্তি করে বিজয়ীদের নির্ধারণ করা হবে। ক্যাম্পেইনের সেরা স্ট্রিমার আর্টসেলের সদস্যদের সঙ্গে সরাসরি দেখা করার সুযোগ পাবে। এছাড়া প্রথম ১৫ জন স্ট্রিমার আর্টসেলের একটি লাইভ শোতে অংশগ্রহণের পাশাপাশি আকর্ষণীয় পুরস্কার পাবে।
বাংলালিংকের ডিজিটাল বিজনেস ডিরেক্টর মোহিত কাপুর বলেন, ‘ডিজিটাল অপারেটর হিসেবে আমাদের মূল উদ্দেশ্য বিভিন্ন ডিজিটাল সেবার মাধ্যমে গ্রাহকের জীবনযাত্রার মানোন্নয়ন।’
আর্টসেলের সহপ্রতিষ্ঠাতা জর্জ লিংকন ডি’কস্তা বলেন, ‘বাংলাদেশে মাই বিএলের এ নতুন ধরনের মিউজিক ক্যাম্পেইনের অংশ হতে পেরে আর্টসেল আনন্দিত। আমরা সারা দেশের সংগীতপ্রেমী ও আমাদের ফ্যানদের মাইবিএল স্ট্রিম অ্যান্ড উইন ক্যাম্পেইনে অংশ নেয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। বিজয়ীদের সঙ্গে অসাধারণ সময় কাটাতে আমরা আগ্রহের সঙ্গে অপেক্ষা করছি।’










