আগামী তিন বছরে কৃত্রিম বুদ্ধিমত্তায় ১ হাজার কোটি কানাডিয়ান ডলার বা ৭৭৪ কোটি ডলার বিনিয়োগ করবে রজারস কমিউনিকেশন। পাশাপাশি আরো বড় পরিসরে বিভিন্ন পরীক্ষা চালানো হবে। ঠিক এক সপ্তাহ আগে নেটওয়ার্ক সমস্যার কারণে দেশজুড়ে প্রতিষ্ঠানটির পরিষেবা বাধাগ্রস্ত হয়েছিল।

রয়টার্সের প্রতিবেদনে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) টনি স্টাফিয়েরি জানান, কানাডার টেলিকম অপারেটরগুলো স্বয়ংক্রিয়ভাবে ৯১১-এ আসা ফোনকলগুলোকে স্থানান্তরের বিষয়ে একটি চুক্তিতে পৌঁছেছে। এমনকি কোনো প্রতিষ্ঠানের নেটওয়ার্ক বন্ধ থাকলেও। গণমাধ্যমে পাঠানো এক চিঠিতে স্টাফিয়েরি বলেন, আমি বিশ্বাস করি এটিই একমাত্র দায়িত্বশীল পথ এবং ব্যক্তিগতভাবে কানাডার অধিবাসীদের জন্য এটি বাস্তবায়নের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

স্টাফিয়েরি জানান, ওয়্যারলেস ও ইন্টারনেট সার্ভিসকে আলাদা করে অলয়েজ অন নেটওয়ার্ক তৈরিতে প্রতিষ্ঠানটি সরাসরি কাজ করছে। মূলত গ্রাহকরা যেন একই সময়ে সেলুলার ও ইন্টারনেট সংযোগ থেকে বিচ্ছিন্ন না হয়ে পড়ে সেটি নিশ্চিতেই এ উদ্যোগ। চলতি মাসের শুরুতে এক কোটি ওয়্যারলেস সাবস্ক্রাইবার ও ২২ লাখ ৫০ হাজার রিটেইল ইন্টারনেট সাবস্ক্রাইবারের প্রতিষ্ঠানটি প্রযুক্তিগত ত্রুটির কারণে প্রায় ১৯ ঘণ্টা পরিষেবা দিতে পারেনি। এতে আকাশপথে যোগাযোগ, ব্যাংকিং এমনকি জরুরি ভিত্তিতে ৯১১-এ ফোনকল পরিষেবা বাধাগ্রস্ত হয়।