জ্বালানি মূল্যের ঊর্ধ্বগতিতে ফাইভজি সম্প্রসারণ পরিকল্পনা পেছাতে বাধ্য হচ্ছে ইউরোপীয় টেলিকম অপারেটরগুলো। ভোডাফোন ইতালির প্রধান আলদো বিসিও সম্প্রতি এ আশঙ্কা ব্যক্ত করেছেন। স্থানীয় এক অনুষ্ঠানে তিনি বলেন, জ্বালানি বিল দিয়ে যেতে নতুন বিনিয়োগ স্থগিত করা ছাড়া আমরা কোনো বিকল্প দেখছি না। পঞ্চম প্রজন্মের মোবাইল নেটওয়ার্ক স্থাপনে যুক্তরাষ্ট্রের চেয়ে পিছিয়ে রয়েছে ইউরোপ। জ্বালানি ব্যয় বৃদ্ধির ফলে ফাইভজি খাতে পরিকল্পিত বিনিয়োগ থেকে সরে আসতে হচ্ছে টেলিকম কোম্পানিগুলোর। রয়টার্স
জ্বালানি ব্যয় বৃদ্ধিতে ইউরোপে ফাইভজি সম্প্রসারণ পেছাচ্ছে
জ্বালানি মূল্যের ঊর্ধ্বগতিতে ফাইভজি সম্প্রসারণ পরিকল্পনা পেছাতে বাধ্য হচ্ছে ইউরোপীয় টেলিকম অপারেটরগুলো। ভোডাফোন ইতালির প্রধান আলদো বিসিও সম্প্রতি এ আশঙ্কা ব্যক্ত করেছেন।










