ক্লাউড পরিষেবা প্রদানের ক্ষেত্রে বাজার প্রতিযোগিতার বিষয়টি পরীক্ষা করবে ব্রিটেন। বর্তমানে অ্যামাজন, মাইক্রোসফট ও অ্যালফাবেটের গুগল সম্মিলিতভাবে ৮১ শতাংশ বাজার নিজেদের নিয়ন্ত্রণে রেখেছে। যোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা অফকম জানায়, আগামী বছর তারা অন্যান্য ডিজিটাল বাজার পরীক্ষা করবে। এর মধ্যে মেসেজিং সার্ভিস হোয়াটসঅ্যাপ, ফেসটাইম জুমসহ বিভিন্ন টেলিভিশন ও স্মার্ট স্পিকারও থাকবে। সংস্থাটি জানায়, পরীক্ষা শেষে যদি তারা দেখতে পায় যে ক্লাউড বাজার ভালোভাবে কাজ করছে না, তাহলে তারা নীতিমালা পরিবর্তনের সুপারিশ করতে পারে। —রয়টার্স