২০২০ সালে বাজারে প্রথম প্লেস্টেশন ৫ উন্মোচন করে সনি। এর পর থেকে প্রতিষ্ঠানটি তাদের কনসোলের কেসিংয়ে সামান্য কিছু পরিবর্তন আনা ছাড়া আর কোনো আপডেট আনেনি। সম্প্রতি গুঞ্জন উঠেছে, প্লেস্টেশন ৫-এর প্রো বা আরো পাতলা ভার্সন বাজারজাত করতে পারে সনি। তবে এ বিষয়ে সনির পক্ষ থেকে কিছু জানানো হয়নি। প্রকাশিত এক প্রতিবেদনে বলা হচ্ছে, ২০২৩ সালের সেপ্টেম্বরে জাপানের প্রযুক্তি জায়ান্টটি নতুন ডিজাইনের একটি প্লেস্টেশন ৫ আনবে, যেটিতে অপসারণযোগ্য ডিস্ক ড্রাইভ থাকবে। গ্যাজেটসনাউ