যুক্তরাষ্ট্রের বিভিন্ন বৈদ্যুতিক গাড়ি চার্জিং স্টেশনে স্টারলিংকের অ্যান্টেনা যুক্ত করেছে মাস্ক মালিকানাধীন প্রতিষ্ঠান টেসলা। এর অংশ হিসেবে দ্বিতীয় প্রজন্মের স্যাটেলাইটের সঙ্গে যুক্ত হতে পারবে টেসলার গাড়ি। তবে এ প্রযুক্তির বিষয়ে মাস্ক বিস্তারিত কিছু জানাননি। টেলিকম নেটওয়ার্ক পরিষেবা প্রতিষ্ঠান টি-মোবাইলের প্রধানের সঙ্গে যৌথভাবে এক অনুষ্ঠানে মাস্ক জানান, স্যাটেলাইট থেকে সেলুলারে নেটওয়ার্ক কাভারেজে প্রতি সেকেন্ডে ২ থেকে ৪ মেগাবাইট লিংক স্পিড পাওয়া যাবে। তবে বর্তমানে প্রিমিয়াম সংযোগের ক্ষেত্রে তেমন কোনো সুবিধা যুক্ত করা হয়নি। —আইএএনএস