টেলিকম ও এন্টারপ্রাইজ পরিষেবার বাইরে কার্যক্রম বাড়ানোর অংশ হিসেবে ৬২০ কোটি ইউরোয় ক্লাউডভিত্তিক যোগাযোগে পারদর্শী প্রতিষ্ঠান ভোনেজ অধিগ্রহণ করেছে এরিকসন। গত নভেম্বরে অধিগ্রহণের বিষয়ে চুক্তি সম্পন্ন হলেও যুক্তরাষ্ট্রের বিদেশী বিনিয়োগবিষয়ক কমিটির এক তদন্তের কারণে এর সম্পন্ন পিছিয়ে যায়। সুইডেনের টেলিকম যন্ত্রাংশ উৎপাদনকারী প্রতিষ্ঠানটির বিশ্বাস, তাদের আয়ের ক্ষেত্র বাড়ানোর সুুযোগ রয়েছে। পাশাপাশি ভোনেজের ক্লাউডভিত্তিক যোগাযোগ পরিষেবা ও টুলসে ফাইভজি প্রযুক্তি যুক্তের মাধ্যমে উপযোগিতাও বাড়ানো হবে। —টেকরাডার
৬২০ কোটি ইউরোয় ভোনেজ অধিগ্রহণ করল এরিকসন
টেলিকম ও এন্টারপ্রাইজ পরিষেবার বাইরে কার্যক্রম বাড়ানোর অংশ হিসেবে ৬২০ কোটি ইউরোয় ক্লাউডভিত্তিক যোগাযোগে পারদর্শী প্রতিষ্ঠান ভোনেজ অধিগ্রহণ করেছে এরিকসন।










