প্রথম পর্যায়ে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর চ্যাটজিপিটির মোবাইল অ্যাপ শুধু যুক্তরাষ্ট্রের আইওএস ব্যবহারকারীদের জন্য সীমিত ছিল। সম্প্রতি নতুন ঘোষণার মাধ্যমে আরো ১১টি দেশে অ্যাপ চালুর ঘোষণা দিয়ে মালিকানা প্রতিষ্ঠান ওপেনএআই। এখন থেকে ইউরোপ, দক্ষিণ কোরিয়া, নিউজিল্যান্ড ও অন্যান্য দেশের অধিবাসীরা অ্যাপ স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করতে পারবে। বর্তমানে আলবেনিয়া, ক্রোয়েশিয়া, ফ্রান্স, জার্মানি, আয়ারল্যান্ড, জ্যামাইকা, নিউজিল্যান্ড, নিকারাগুয়া, নাইজেরিয়া, দক্ষিণ কোরিয়া, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের অধিবাসীরা অ্যাপটি ব্যবহার করতে পারবে। গিজচায়না