রিমোট ওয়ার্কিংয়ের ক্ষেত্রে এশিয়ার যে ১০টি দেশ নিরাপদ নয় সে তালিকায় সবার ওপরে রয়েছে মালয়েশিয়া। শুধু এশিয়া নয় বিশ্বের সব দেশের হিসেবে দেশটি সাইবার নিরাপত্তায় অনেক পিছিয়ে। সম্প্রতি যুক্তরাজ্যভিত্তিক রিবুট ডিজিটাল পিআর সার্ভিসেসের এক জরিপ সূত্রে এ তথ্য জানা গিয়েছে। তবে সাইপ্রাস ও ইন্দোনেশিয়ার তুলনায় মালয়েশিয়া কিছুটা নিরাপদ অবস্থানে রয়েছে। ১ হাজার ৫৫৭টি আক্রান্ত কম্পিউটার ও ৯০০টি ম্যালওয়্যার বিস্তারকারী ওয়েবসাইটের কারণে দেশটির সাইবার ডেঞ্জার স্কোর ৭৯ দশমিক ৯। যেসব দেশের ওপর জরিপ চালানো হয়েছে তাদের মধ্যে নেপালের ড্রাইভ-বাই ডাউনলোডের সংখ্যা বেশি। গিজচায়না
সাইবার নিরাপত্তাহীনতায় এশীয় দেশগুলোর অবস্থান
রিমোট ওয়ার্কিংয়ের ক্ষেত্রে এশিয়ার যে ১০টি দেশ নিরাপদ নয় সে তালিকায় সবার ওপরে রয়েছে মালয়েশিয়া। শুধু এশিয়া নয় বিশ্বের সব দেশের হিসেবে দেশটি সাইবার নিরাপত্তায় অনেক পিছিয়ে।










