স্টিম ডেকে উইন্ডোজ ভার্সনের অডিও ড্রাইভার যুক্ত করেছে উৎপাদনকারী প্রতিষ্ঠান ভালভ। এর আগে ব্যবহারকারীদের অডিওর জন্য ব্লুটুথ হেডফোন বা ইউএসবি-সি ইয়ারবাডস অথবা ডঙ্গল ব্যবহার করতে হতো। অডিও ড্রাইভার আসার আগ পর্যন্ত স্পিকার ও ৩.৫ মিলিমিটারের অডিও জ্যাক কোনো কাজে আসত না। নতুন ড্রাইভার যুক্ত হওয়ায় ডেকে উইন্ডোজ ব্যবহারকারীরা দুই ধরনের অডিও সংযোগ পাবে। তবে উইন্ডোজের জন্য গ্রাফিকস, ওয়াই-ফাই, ব্লুটুথ ও এসডি কার্ডের ড্রাইভার আনতে এএমডি ও ভালভকে কিছু সময় ব্যয় করতে হয়েছে। দ্য ভার্জ
স্টিম ডেকে উইন্ডোজের অডিও ড্রাইভার চালু
স্টিম ডেকে উইন্ডোজ ভার্সনের অডিও ড্রাইভার যুক্ত করেছে উৎপাদনকারী প্রতিষ্ঠান ভালভ। এর আগে ব্যবহারকারীদের অডিওর জন্য ব্লুটুথ হেডফোন বা ইউএসবি-সি ইয়ারবাডস অথবা ডঙ্গল ব্যবহার করতে হতো।









