বিশ্বে ইলেকট্রনিক প্লাটফর্মের গেমারদের আরো সুবিধা দিতে ও পরিষেবার পরিধি বাড়াতে টুর্নামেন্ট প্লাটফর্ম রিপিট অধিগ্রহণ করার ঘোষণা দিয়েছে সনি। ই-স্পোর্টস জগতে রিপিট বেশ পরিচিত নাম। প্লাটফর্মটিতে ২৩ লাখের বেশি অংশগ্রহণকারী রয়েছে। অধিগ্রহণের বিষয়ে সনি খুবই উত্ফুল্ল। প্রতিষ্ঠানটি জানায়, এ অধিগ্রহণের মাধ্যমে তারা গেমারদের আরো প্রতিযোগিতামূলক গেমিং প্লাটফর্মে যুক্ত হওয়ার সুবিধা দেবে। অধিগ্রহণের মাধ্যমে রিপিট আরো গেমসের টাইটেল, রিসোর্স ও প্রযুক্তি ব্যবহারের সুযোগ পাবে। টেকটাইমস