নতুন চিপ প্যাকেজিং সলিউশন সেন্টারের জন্য অ্যাপলের একজন বিশেষজ্ঞকে নিয়োগ দিয়েছে স্যামসাং। তিনি বর্তমানে সেন্টারটির পরিচালক হিসেবে কাজ করবে। বিজনেস কোরিয়া প্রকাশিত প্রতিবেদনের তথ্যানুযায়ী, জুলাইয়ে ডিভাইস সলিউশন আমেরিকায় নতুন প্যাকেজিং সলিউশন সেন্টার স্থাপন করেছে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি জায়ান্টটি।
বিশেষজ্ঞদের মতে, স্যামসাং ও অ্যাপলের মধ্যে যে বিশেষ সম্পর্ক বিদ্যমান এর পরিপ্রেক্ষিতে নতুন নিয়োগের বিষয়টি অসামঞ্জস্যপূর্ণ। কেননা দুটি প্রতিষ্ঠানই একত্রে কাজ করে আবার প্রতিযোগিতাও করে। ইটি টেলিকম
অ্যাপলের চিপ বিশেষজ্ঞকে নিয়োগ দিল স্যামসাং
নতুন চিপ প্যাকেজিং সলিউশন সেন্টারের জন্য অ্যাপলের একজন বিশেষজ্ঞকে নিয়োগ দিয়েছে স্যামসাং। তিনি বর্তমানে সেন্টারটির পরিচালক হিসেবে কাজ করবে।










