কনটেন্ট নির্মাতাদের সুবিধার্থে ডিরেক্টর মোড নামে নতুন এডিটিং টুল যুক্ত করতে যাচ্ছে স্ন্যাপচ্যাট। বর্তমানে শর্ট ভিডিও শেয়ারের অন্যতম প্লাটফর্ম টিকটকের প্রতিযোগী হিসেবে স্ন্যাপচ্যাট নতুন সব ফিচার যুক্ত করছে। আসন্ন পার্টনার সামিট ইভেন্টে ফিচারটি চালু করা হবে। ব্লগপোস্টে স্ন্যাপ জানায়, ইনঅ্যাপ ক্যামেরার পরিবর্তে ডিরেক্টর মোডের মাধ্যমে ব্যবহারকারীরা আরো আকর্ষণীয় ও উপযোগী কনটেন্ট তৈরি করতে পারবেন। এতে টিকটকের মতো গ্রিন-স্ক্রিন ফিচার রয়েছে। যেখানে অগমেন্টেড রিয়েলিটি লেন্সের বিশাল লাইব্রেরি রয়েছে।—এনগ্যাজেট