লাইভ স্ট্রিমিং সার্ভিসে সম্প্রতি ঘটে যাওয়া সাইবার হামলায় কোনো পাসওয়ার্ড ফাঁস হয়নি বলে জানিয়েছে ভিডিও লাইভ স্ট্রিমিং সেবাদানকারী প্রতিষ্ঠান টুইচ। এক বিবৃতিতে
হামলা-পরবর্তী অবস্থার বিষয়ে প্রতিষ্ঠানটি জানায়, গ্রাহকরা হ্যাশড লগইনের ক্ষেত্রে যে তথ্য ব্যবহার করে থাকে, সেখানে হ্যাকাররা প্রবেশ করতে পারেনি। এছাড়া এসিএইচ/ব্যাংকিং-সংক্রান্ত তথ্যও সুরক্ষিত রয়েছে। প্রকাশিত তথ্য যাচাই-বাছাই শেষে টুইচ জানায়, এ হামলার ফলে গ্রাহকদের খুব ছোট একটি অংশ আক্রান্ত হয়েছে। দ্য ভার্জ










