রাশিয়ায় পণ্য সরবরাহ বন্ধের পাশাপাশি ই-শপের কার্যক্রমও বন্ধ করতে যাচ্ছে নিনতেনদো। এতে রাশিয়ার গেমিং খাতে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়তে যাচ্ছে। ২০২২ সালের শুরুতে পেমেন্টের ক্ষেত্রে রুবল ব্যবহার নিষিদ্ধ হওয়ার পর এ সিদ্ধান্ত নেয়া হয়। বর্তমানে নিনতেনদো ইউরোপ রাশিয়ায় কার্যক্রম বন্ধের কথা জানাল। অর্থনৈতিক দুর্দশার বিষয়টিকে এখানে কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। তবে দেশটিতে থাকা গ্রাহকের আগে দেয়া প্রতিশ্রুতি রক্ষার চেষ্টা অব্যাহত রেখেছে কোম্পানিটি। সেখানে থাকা নিনতেনদো ই-শপটি গ্রাহককে সীমিত পরিসরে পরিষেবা দেবে বলে জানা গেছে। গিজমোচায়না