ব্যবহারকারীদের জন্য একাধিক নতুন ফিচার ও আপডেট নিয়ে ক্রোম ব্রাউজারের ১০৪তম ভার্সন চালু করেছে গুগল। ফিচারগুলোর মধ্যে দ্রুত পেজ লোডিং, ভালোভাবে স্ক্রিনশট নেয়ার সুবিধা ও নিরাপত্তা ইঞ্জিনে পরিবর্তন আনা হয়েছে। নতুন ভার্সনে ইউটিউব, টুইটারসহ এমবেডেড প্লাটফর্মের কনটেন্ট লোডিংয়ের সময় কমানো হয়েছে। দ্বিতীয় ফিচার হিসেবে জোনভিত্তিক স্ক্রিনশট নেয়ার সুবিধা যুক্ত করা হয়েছে। এছাড়া ব্যাংকের তথ্য ব্রাউজারে সংরক্ষণের ক্ষেত্রেও পরিবর্তন এনেছে গুগল। গিজচায়না