একটি ক্লাউড-সার্ভিস প্রোভাইডার অধিগ্রহণের কথা নিশ্চিত করেছে পার্লার। নিজস্ব গ্রাহকদের প্লাটফর্মে ধরে রাখার দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে ব্যবসা কাঠামো পুনর্গঠনও করছে যুক্তরাষ্ট্রে রক্ষণশীলদের কাছে জনপ্রিয় সোশ্যাল অ্যাপটি। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, ক্যালিফোর্নিয়াভিত্তিক ডায়নাস্কেলের সঙ্গে চুক্তিতে পৌঁছেছে পার্লার। এতে যুক্তরাষ্ট্রে ৫০ হাজার বর্গফুটের ডাটা সেন্টার স্পেস পাবে সোশ্যাল মিডিয়াটি। টুইটারের বিকল্প হিসেবে ২০১৮ সালে যাত্রা করা প্লাটফর্মটি সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সমর্থকদের কাছে বেশ জনপ্রিয়। রয়টার্স
ক্লাউড-সার্ভিস প্রোভাইডার অধিগ্রহণ পার্লারের
একটি ক্লাউড-সার্ভিস প্রোভাইডার অধিগ্রহণের কথা নিশ্চিত করেছে পার্লার। নিজস্ব গ্রাহকদের প্লাটফর্মে ধরে রাখার দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে ব্যবসা কাঠামো পুনর্গঠনও করছে যুক্তরাষ্ট্রে রক্ষণশীলদের কাছে জনপ্রিয় সোশ্যাল অ্যাপটি।










