নতুন একটি পোর্টেবল মনিটর বাজারে উন্মোচন করেছে ফিলিপস। ১৫ দশমিক ৬ ইঞ্চি মনিটরে রয়েছে ১৯২০–১০৮০ পিক্সেলের আইপিএস এলইডি ডিসপ্লে। আইপিএস প্রযুক্তির কারণে ব্যবহারকারীরা যেকোনো অ্যাঙ্গেল থেকে মনিটরে ছবি বা ভিডিও দেখতে পারবেন। স্ক্রিনের সর্বোচ্চ উজ্জ্বলতা ২৫০ সিডি/এম২ ও কনট্রাস্ট রেশিও ৭০০:১। টাইপ সি ও টাইপ এ কানেক্টর থাকায় স্মার্টফোন বা ল্যাপটপ থেকেও হাই-রেজল্যুশনের ভিডিও উপভোগ এবং দ্রুত ডাটা ট্রান্সফার করা যাবে। গিজমোচায়না